• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

খামেনির বাড়িতে হামলার ‘গুজব’, অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ২২:৩৬
অ+
অ-
খামেনির বাড়িতে হামলার ‘গুজব’, অস্বীকার ইরানের

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর ছড়িয়েছে। তবে এই খবর অস্বীকার করেছে ইরান। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এবারই প্রথমবারের মতো ইরানের কোনো সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলার দাবি করা হচ্ছে। যদিও এটি সত্যতা নিশ্চিত করা হয়নি।

ফার্স নিউজের সঙ্গে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হয়। খামেনির বাড়িতে হামলার গুজবের ব্যাপারে বার্তাসংস্থাটি বলেছে, “সুপ্রিম নেতার আজকের (১৮ জুন) বক্তব্যের পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের ক্ষোভ ও বিভ্রান্তি এই গুজবের মাধ্যমে ফুটে উঠেছে।”

আজ দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে টিভিতে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন, ইরানিরা হলো এমন জাতি যারা ভয় পায় না এবং তারা কারও হুমকি ধামকির মুখে আত্মসমর্পণ করবেন না।

বিজ্ঞাপন

গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানেন খামেনি কোথায় আছেন। কিন্তু এ মুহূর্তে তাকে হত্যার পরিকল্পনা তাদের নেই।  

সূত্র: ফার্স নিউজ, টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার