• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
মোদির সঙ্গে ফোনালাপ

আমি পাকিস্তানকে ভালোবাসি, যুদ্ধ আমিই থামিয়েছিলাম : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ০১:১১
অ+
অ-
আমি পাকিস্তানকে ভালোবাসি, যুদ্ধ আমিই থামিয়েছিলাম : ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর তিনি আবারও বলেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামিয়েছেন।

বিজ্ঞাপন

এমনকি তিনি (ট্রাম্প) পাকিস্তানকে ভালোবাসেন বলেও জানিয়ে দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার (১৮ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি যুদ্ধ থামিয়েছি… আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি মনে করি মোদি একজন অসাধারণ মানুষ। গতকাল রাতে তার সঙ্গে কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। কিন্তু আমি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি।”

ট্রাম্প ওই দিন দুপুরে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। তাকে ঘিরে সাংবাদিকরা জানতে চান, এই বৈঠক থেকে কূটনৈতিকভাবে তিনি কী অর্জন করতে চান।

বিজ্ঞাপন

উত্তরে ট্রাম্প বলেন, “এই মানুষটি (আসিম মুনির) পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ থামাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন”। তিনি আরও বলেন, “ভারতের পক্ষ থেকে মোদি এবং অন্যরাও ভুমিকা রেখেছে। তারা (ভারত ও পাকিস্তান) একে অপরের দিকে যাচ্ছিল, আর তারা দুই দেশই পারমাণবিক শক্তিধর। আমি এটা থামিয়ে দিয়েছি।”

ট্রাম্প অভিযোগ করেন, তিনি এতো বড় একটা যুদ্ধ থামানোর কাজ করলেও “এই ব্যাপারে একটি রিপোর্টও লেখা হয়নি”। তার দাবি, “আমি দুটো বড় পারমাণবিক দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছি, কিন্তু সংবাদমাধ্যমে এ নিয়ে কেউ লিখলো না”। তবে তিনি বলেন, “মানুষ জানে আমি কী করেছি।”

অবশ্য মোদি ও ট্রাম্পের ওই ফোনালাপের বিস্তারিত প্রকাশ করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বুধবার সকালে দাবি করেছিলেন, মোদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন— যে কোনো তৃতীয় দেশের মধ্যস্থতায় নয়, পাকিস্তান আগ্রহ দেখিয়েছিল বলেই ভারত আর পাকিস্তান দুই দেশের প্রচলিত সামরিক যোগাযোগ প্রথার মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতের ২০টি যুদ্ধবিমান টার্গেটে ছিল, গুলি করে নামানো হয় ৬টি: বিলাওয়াল
মোদি হচ্ছেন নেতানিয়াহুর কম দামি সংস্করণ : বিলাওয়াল ভুট্টো
পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি, চাপে মোদি সরকার
পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত : সিএনএন
ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র
ভারতের ভূপাতিত হওয়া ৫ যুদ্ধবিমানের ৩টিই রাফাল ফাইটার জেট

ভারতের পক্ষ থেকে এটাও জানানো হয়েছিল যে, নরেন্দ্র মোদির কথা মন দিয়ে শুনেছেন ট্রাম্প। তবে বেশ কয়েক ঘণ্টা পরে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে আবারও জানিয়ে দিলেন, তিনিই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বন্ধ করিয়ে দিয়েছিলেন।

সংবাদ সংস্থা রয়টার্স হোয়াইট হাউসে দেওয়া ট্রাম্পের এক বক্তব্য উদ্ধূত করে জানিয়েছে, “পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছিলাম।”

উল্লেখ্য, বুধবারই ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের দেখা করার কথা রয়েছে।

আরও পড়ুন

ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু প্রকাশ পেল দুর্বলতা
কাশ্মির নিয়ে কখনোই আপস করবো না : পাকিস্তানের সেনাপ্রধান
পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত
পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না : শেহবাজ
ভারতের বিরুদ্ধে পাল্টা হামলায় অংশ নেয় পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান
চীনা যুদ্ধবিমানে রাফাল কুপোকাত, প্রযুক্তি ও মিসাইলে নজর কাড়ছে চীন

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই বলে আসছেন যে— তিনিই দুই দেশের যুদ্ধ থামিয়েছেন। অন্যদিকে ভারত সবসময়েই এই অবস্থান নিয়ে থাকে যে পাকিস্তানের সঙ্গে তাদের যাবতীয় বিরোধ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই মেটাতে চায় তারা। এর মধ্যে অন্য কোনো পক্ষ প্রবেশ করুক তা তারা চায় না।

কিন্তু সাম্প্রতিকতম সংঘাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে ‘যুদ্ধ’ থামিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এই দাবি করার পর থেকেই ভারতের অভ্যন্তরে অত্যন্ত অস্বস্তিতে পড়েছে নরেন্দ্র মোদির সরকার।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পপাকিস্তানভারতভারত পাকিস্তান সংঘাতসংঘর্ষনরেন্দ্র মোদিবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

বললেন বিপ্লবী গার্ডের মুখপাত্রইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান