• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলি হাসপাতালে নয়, কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৫:৩১
অ+
অ-
ইসরায়েলি হাসপাতালে নয়, কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

দখলদার ইসরায়েলের বিরসেবার হাসপাতাল ইরানি হামলায় কেঁপে উঠেছে। হাসপাতালটির কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান জানিয়েছে, হাসপাতালটিতে নয়, পাশে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তর (আইডিএফ সি৪আই) লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তারা। যেটির প্রভাবে হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে দখলদারদের বিভিন্ন জায়গায় সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা দাবি করতে থাকে ইরান হাসপাতালে হামলা চালিয়েছে।

কিন্তু ইরানের রাষ্ট্রীয় টিভি ইরনাতে পরবর্তীতে জানানো হয়, দখলদারদের কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তরে হামলা হয়েছে। যার প্রভাব পড়েছে পাশের হাসপাতালে। কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তরটি গাভ-ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, “হাসপাতালটি শুধুমাত্র বিস্ফোরণের প্রভাব পড়েছে এবং এটির বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু যে সামরিক স্থাপনায় হামলা হয়েছে সেটি ছিল নির্ভুল এবং সরাসরি আঘাত।”

বিজ্ঞাপন

গাভ-ইয়াম নেগেভ অ্যাডভান্স টেকনোলজিস পার্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পার্কটি বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয় এবং আইডিএফের কমান্ড ও গোয়েন্দা শাখা সি৪আই ব্রাঞ্চ ক্যাম্পাসের কাছে অবস্থিত। এরআগে ইসরায়েলি সংবাদমাধ্যমও বলেছিল সেখানে প্রতিরক্ষা বাহিনী তাদের একটি ক্যাম্পাস তৈরি করছে।

সূত্র: বিবিসি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার