• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৫:৩৮
অ+
অ-
ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহু

বেয়ার শেভা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হাসাপাতালে হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, “আজ সকালে ইরানের সন্ত্রাসী স্বৈরতান্ত্রিকরা বেয়ার শেভা-এর সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমরা এজন্য  তেহরানকে এজন্য চড়া মূল্য দিতে বাধ্য করব।”

বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা বিভাগের ক্যাম্প ধ্বংস হয়েছে। এই তিন স্থাপনার অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায়।

সামরিক গোয়েন্দা বিভাগের ক্যাম্পের পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র : আলজাজিরা

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেঞ্জামিন নেতানিয়াহুইসরায়েলইরান ইসরাইল উত্তেজনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!