• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে অবিশ্বাস্য অংশীদারিত্বের দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ২১:০৪
অ+
অ-
ট্রাম্পের সঙ্গে অবিশ্বাস্য অংশীদারিত্বের দাবি নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের অংশীদারিত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের এই অংশীদারিত্বকে ‌‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

ইসরায়েলের দক্ষিণে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিন’ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি।

‘‘আমি মনে করি তার দৃঢ় সংকল্প, দৃঢ় চিত্ত এবং স্পষ্টতা, যখন তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।’’

নেতানিয়াহু বলেন, তিনি তাদের আলোচনার মাধ্যমে এটি (ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা) করার সুযোগ দিয়েছিলেন। তারা তার সঙ্গে ছলনা করলো, আপনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটা করতে পারেন না।

বিজ্ঞাপন

সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, এটি প্রেসিডেন্টের (ট্রাম্প) সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কিন্তু তারা ইতোমধ্যে অনেক সাহায্য করছে।

সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল ইরানের দিক থেকে পারমাণবিক হুমকি ‘অপসারণ’ করবে বলেও উল্লেখ করেন তিনি। সোরোকা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, এই অভিযানের শেষে ইসরায়েলের জন্য কোনও পারমাণবিক হুমকি থাকবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিও থাকবে না।

তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে খুব জোরালোভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন কি না জানতে চাইলে নেতানিয়াহু বলেন, কেউই নিরাপদ নয়।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আগামীকাল শুক্রবার জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সাথেও তার দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনার পর আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। এএফপি বলেছে, এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন আরাঘচি।

সূত্র: বিবিসি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাইসরায়েলডোনাল্ড ট্রাম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর