• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ২২:৪২
অ+
অ-
তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুমকি ইরানের

দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিবৃতিতে বলেছে, “যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ আদায় না হচ্ছে ততক্ষণ শত্রুদের সঙ্গে লড়াই অব্যাহত থাকবে।”

ইরান জানিয়েছে, যুদ্ধের যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি রয়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল যুক্তরাষ্ট্র বা কোনো দেশের নাম উচ্চারণ না করে বলেছে, “এই আগ্রাসানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হলে, পরিকল্পনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধে জড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট কোনো ঘোষণা দেননি তিনি।

সূত্র: সিএনএন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পবেঞ্জামিন নেতানিয়াহু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!