• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

তেহরানে হাসপাতালে ইসরায়েলি হামলা, ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫, ১৭:০১
অ+
অ-
তেহরানে হাসপাতালে ইসরায়েলি হামলা, ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের

এক সপ্তাহ ধরে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের রাজধানী তেহরানের আরেকটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসপাতালে ইসরায়েলি হামলার এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান এক বিবৃতিতে বলেছেন, এ নিয়ে তৃতীয় হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রও নির্মমভাবে ইহুদিবাদী শত্রুদের আক্রমণের শিকার হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গত সাত দিনে কাপুরুষোচিত আগ্রাসনের মাঝে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের ছয়টিরও বেশি ঘটনা ঘটিয়েছে।’’

• ইরানের প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি

বিজ্ঞাপন

এদিকে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাত অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘‘আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার নীতি বজায় রাখি।’’

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব, যখন ইহুদিবাদী শত্রুরা তাদের আগ্রাসন বন্ধ করবে এবং সন্ত্রাসবাদী উসকানি দেওয়া থেকে বিরত থাকার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দেবে।’’

বিজ্ঞাপন

ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরানের এই প্রেসিডেন্ট বলেন, যদি তারা তা না করে, তাহলে ইরান আরও শক্তিশালী ও ভয়াবহ প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’

অন্যথায় শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে, বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানি প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাইসরায়েল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর