• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫, ১৯:০২
অ+
অ-
ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে এই হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ শুরু করেছে প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ধেয়ে আসায় বাসিন্দাদের সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের সেখানে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের গণমাধ্যমের খবরেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলইরান ইসরাইল উত্তেজনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?