• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫, ২১:১৫
অ+
অ-
ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবির পরিচালিত ইয়াং জার্নালিস্টস ক্লাব এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইয়াং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের বুশেহর শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে ইরানি সামরিক বাহিনী। এই শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা দক্ষিণ-পশ্চিম ইরানে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে।

ইসরায়েলের এই হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলজুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরানের সর্বশেষ দফায় চালানো হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন ১৭ জন। তাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।

টাইমস অব ইসরায়েল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরসেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর