• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫, ২৩:৩৫
অ+
অ-
ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইরানের সঙ্গে সাধারণ ইসরায়েলিদের ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বলেছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার (২০ জুন) এক ভিডিও বার্তায় এই দখলদার বলেন, “ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, “আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে ২ হাজার ৫০০টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে দুই বছরের মধ্যে তাদের কাছে ৮ হাজার মিসাইল থাকত।”

ইয়ার জামির দাবি করেছেন, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছিল। কিন্তু ইরান যেন তাদের ধ্বংস করতে না পারে সেজন্য তারা আগেই হামলা চালিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সাধারণ ইসরায়েলিদের বলেছেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে তাদের দীর্ঘ সময় লাগতে পারে। এজন্য তারা যেন সেভাবে প্রস্তুতি নেন। এই দখলদার দাবি করেন, যুদ্ধ শেষে ইসরায়েলই জয়ী হবে।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার