• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

‘ইসরায়েলের বিচার করে’ কূটনৈতিক আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫, ০০:৫৩
অ+
অ-
‘ইসরায়েলের বিচার করে’ কূটনৈতিক আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান

দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছিলেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবারের (২০ জুন) এ বৈঠকের পর ইরান জানিয়েছে, দখলদারদের হামলা চলাকালীন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। এছাড়া আলোচনায় বসার আগে ‘জঘন্য’ হামলার জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা হবে।

বিজ্ঞাপন

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ ব্যাপারে বলেন, “(ইসরায়েলি) আগ্রাসন বন্ধ হলে এবং ইরানে যে জঘন্য হামলা হয়েছে সেটির জন্য আগ্রাসনকারীর বিচার নিশ্চিত করে ইরান আবারও কূটনৈতিক পথকে বিবেচনা করতে প্রস্তুত আছে।”

তিনি আরও বলেন, “ইরানের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ। এগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান তার আত্মরক্ষার অধিকার চর্চা অব্যাহত রাখবে।”

“আমি অত্যন্ত পরিষ্কার করে বলেছি ইরানের প্রতিরক্ষা কার্যক্রম অ-আলোচনাযোগ্য।”— যোগ করেন আব্বাস আরাগচি।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার