• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫, ০৫:৪৪
অ+
অ-
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানি মিসাইল -পুরোনো ছবি

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থেকে বলেছে।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যে সতর্কতামূলক সাইরেন বেজে উঠবে। ওই সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন করে ইরান ১০টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, ইরান যেসব নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার সবই ঠেকিয়ে দিতে পেরেছে ইসরায়েল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কিছু ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিকের খবরে দেখা যাচ্ছে, ইসরায়েলি একটি ভবন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার