• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নিজে নিহত হলে কে হবেন সুপ্রিম নেতা, ঠিক করে দিয়েছেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫, ২৩:২৯
অ+
অ-
নিজে নিহত হলে কে হবেন সুপ্রিম নেতা, ঠিক করে দিয়েছেন খামেনি

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত হলে পরবর্তীতে কে সুপ্রিম নেতা হবেন সেটি মোটামুটি ঠিক করে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, খামেনি তিনজন ব্যক্তির নামের একটি তালিকা দিয়েছেন। নির্দেশনা দিয়েছেন, যদি তিনি ইসরায়েলের হামলায় প্রাণ হারান তাহলে এ তিনজন থেকে যে কোনো একজনকে যেন পরবর্তী সুপ্রিম নেতা বানানো হয়।

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েল যেকোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। এরমধ্যেই নিজের উত্তরাধিকারী ঠিক করে ফেলেছেন তিনি।

তিন ইরানি কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি এখন একটি ভূগর্ভস্থ অবকাঠামোতে অবস্থান করছেন এবং একজন বিশ্বাসযোগ্য ব্যক্তির মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করছেন।

এছাড়া সামরিক বাহিনীর শীর্ষ কোনো কমান্ডার নিহত হলে তার জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সেটিও ঠিক করে দিয়েছেন ৮৬ বছর বয়সী খামেনি।

বিজ্ঞাপন

যে তিনজনকে পরবর্তী সুপ্রিম নেতার তালিকায় খামেনি রেখেছেন তাদের নাম প্রকাশ করা হয়নি।

আগে ধারণা করা হতো, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলে তার ছেলে মুজতবা খামেনি পরবর্তী সুপ্রিম নেতা হবেন। কিন্তু তিনি যে তিনজনকে তালিকায় রেখেছেন সেখানে মুজতবার নাম নেই বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

নিজে নিহত হলে যেন দ্রুত সময়ের মধ্যে নতুন নেতা নির্বাচন করা যায় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য এমন অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে খামেনি।

বিজ্ঞাপন

এছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি ক্ষমতা চৌকস বিপ্লবী গার্ডের কাছে হস্তান্তর করেছেন। যেন তারা প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদআয়াতুল্লাহ আলি খামেনি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার