• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মার্কিন বোমারু বি-২ এর নড়াচড়া, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে যাচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৫, ০০:২২
অ+
অ-
মার্কিন বোমারু বি-২ এর নড়াচড়া, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে যাচ্ছে?

মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের গুয়ামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান। মাটির ২৬২ ফুট নিচে থাকা ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রতে হামলা চালাতে সক্ষম এ বিমানের নড়াচড়া শুরুর পরই হামলার শঙ্কা গভীর হয়েছে। এই বিমানটি ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা বহন করতে পারে। ইরানের ওই পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করতে এমন বা এরচেয়েও শক্তিশালী বোমা দরকার।

বিজ্ঞাপন

মিসৌরি থেকে গুয়ামে মার্কিন এ বোমারুগুলো যাওয়ার অর্থ কী? তারা কি ইরানে হামলা চালাতে যাচ্ছে। এ ব্যাপারে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার এক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন।

এই সাংবাদিক জানিয়েছেন, বোমারুগুলো মিসৌরির ঘাঁটি ছেড়ে হাওয়াইয়ে জ্বালানি নেয়। এরপর রওনা দেয় গুয়ামের দিকে। গুয়াম থেকে যদি এ বোমারুগুলো রিফুয়েলার বিমান নিয়ে ইরানের দিকে রওনা দেয় তাহলে তারা ইরানে হামলা চালাতে পারবে। এছাড়া বিমানগুলো ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়াতেও যেতে পারে। যা ইরান থেকে আরও কাছে।

ইরানে কি যুক্তরাষ্ট্র হামলা চালাতে যাচ্ছে?

বিজ্ঞাপন

ওই বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেছেন, এই বিমানগুলো নড়াচড়ার কারণ হতে পারে এগুলো দিয়েগো গার্সিয়াতে গিয়ে অবস্থান নিতে পারে। মূলত ইরানকে চাপে ফেলতে এমনটি করা হতে পারে। এছাড়া এগুলোর দিয়েগো গার্সিয়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আরব দেশগুলো চায় না তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা হোক। এতে করে তাদের দেশের সঙ্গে ইরান যুদ্ধে জড়াতে পারে।

এই বিশেষজ্ঞ বলেছেন, আরেকটি বিষয় হতে পারে এই বোমারুগুলো ইরানে সরাসরি হামলা শুরু করতে পারে। কারণ এগুলোর সঙ্গে রিফুয়েলার বিমান রয়েছে। যদিও এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম।

এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গলফ সফর সংক্ষিপ্ত করে আজ রাতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়া রোববারও তার আরেকটি বৈঠক করার কথা আছে। তারা হয়ত হামলার পরিকল্পনা পর্যালোচনা করবেন। কারণ বিমানগুলোর ইরানে গিয়ে হামলা চালাতে অনেকটা সময় প্রয়োজন হবে।

বিজ্ঞাপন

ট্রাম্প পরশুদিন জানান, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে নাকি চালাবে না সেটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি। অর্থাৎ ট্রাম্প খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এমনও হতে পারে তারা ইতিমধ্যে হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। এখন এটি শুধু শুরু করবেন।

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার