• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানে দ্রুত হামলা করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৫, ০২:৫২
অ+
অ-
ইরানে দ্রুত হামলা করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল
ইরানের ফর্দো পরমাণু কেন্দ্র -স্যাটেলাইট থেকে তোলা ছবি

ইরানের ভূগর্ভস্থ ফর্দো পরমাণু কেন্দ্রে হামলা চালাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহের সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

তবে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে, দুই সপ্তাহের সময় শেষ হওয়ার আগেই যেন তারা হামলা চালায়। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের গত বৃহস্পতিবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের হয়ে ওই ফোন কলে ছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সেনাপ্রধান ইয়াল জামির।

বিজ্ঞাপন

ইসরায়েলিরা ওই টেলিআলাপে জানিয়েছে, ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রে হামলা চালানোর জন্য তাদের হাতে খুব বেশি সময় নেই। যদি যুক্তরাষ্ট্র এতে সরাসরি যুক্ত না হয় তাহলে তারা একাই ফর্দোতে হামলা চালাবে।

তবে ফর্দো পরমাণু কেন্দ্রটি মাটির ২৬২ ফুট গভীরে অবস্থিত হওয়ায় দখলদাররা এটি ধ্বংস করতে পারবে না। তাদের সেই সক্ষমতা নেই। এজন্য অবকাঠামোটি পুরোপুরি ধ্বংস না করে এটির ব্যাপক ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে তারা। এক্ষেত্রে স্থল বাহিনী অথবা অন্যান্য উপায় ব্যবহার করা হতে পারে।

ওই টেলি আলাপের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেন, ফর্দো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার কোনো সক্ষমতা ইসরায়েলের নেই।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার