• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্য বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৫, ০৩:৩৩
অ+
অ-
নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্য বিনিময়
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রে হামলা ও এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত হওয়া নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ভান্স অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধে টেনে আনছে।   

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্স রোববার (২২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়। ওই সময় নেতানিয়াহু ও তার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে চাপ দেয় ইরানে যেন দ্রুত হামলা চালায় তারা। ইসরায়েলিরা মার্কিনিদের জানায়, ফর্দো পরমাণু কেন্দ্রে হামলা চালানোর জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই। যা করার দ্রুত করতে হবে। ওই সময় ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দুই সপ্তাহের সময় দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয়। ধারণা করা হচ্ছে নেতানিয়াহু এসব কথা বলেন।

ওই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুক্ত হওয়া উচিত হবে না। তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে।

ওই ফোন কলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ উপস্থিত ছিলেন। তবে আর কেউ ছিলেন কি না সেটি নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ওই ফোন কলের পর গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমকে বলেন, ইরানের ফর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই।

বিজ্ঞাপন

এদিকে ইসরায়েলিরা এই আলাপে জানায়, যদি যুক্তরাষ্ট্র দেরি করে তাহলে তারা একাই হামলা করবে। অবশ্য তারা একা হামলা করলে পরমাণু কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস করার বদলে এটি বড় ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে চারটি সূত্র।

সূত্র: রয়টার্স

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার