• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

চীনের দারস্থ যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৫, ২৩:৩০
অ+
অ-
চীনের দারস্থ যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপের অনুরোধ

তেল পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া অন্যান্য দেশের ওপরও এর প্রভাব পড়বে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে রুবিও বলেন, “ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে সবার আগে চীন সরকারের ক্ষুব্ধ হওয়া উচিত। কারণ তাদের অনেক তেল এখান দিয়ে আসে। যদি ইরান হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করে, তাহলে চীনকে চড়া মূল্য দিতে হবে এবং অন্যান্য দেশকেও মূল্য দিতে হবে। আমাদেরও দিতে হবে। প্রণালী বন্ধ হলে কিছু প্রভাব আমাদের ওপর পড়বে। পুরো বিশ্বের ওপর ব্যাপক প্রভাব পড়বে। ইরান যদি এ কাজ করে তাহলে এটি তাদের জন্য বাণিজ্যিক আত্মহত্যা হবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে।

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার