• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার বদল করা নয়: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ০৯:২৯
অ+
অ-
ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার বদল করা নয়: পেন্টাগন

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগেই রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়।

বিজ্ঞাপন

তবে মার্কিন এই হামলার উদ্দেশ্য ইরানের সরকার বদল করা নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান। তার মতে, মার্কিন হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র ইরানের পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয় বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই অভিযানের উদ্দেশ্য কখনোই সরকার পতন ছিল না, এখনো না। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল ড্যান কেইন।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে মার্কিন বাহিনী ফোর্দো, নাতাঞ্জা ও ইসফাহান-এ অবস্থিত ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ‘নির্ভুল ও পরিকল্পিত হামলা’ চালায়। হেগসেথ বলেন, এই হামলা “যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা” এবং “আমাদের সেনাদের সুরক্ষা” নিশ্চিত করতেই চালানো হয়েছে।

আরও পড়ুন

ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স
ইরানের পারমাণবিক কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানে না যুক্তরাষ্ট্র
ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান
তেহরানের মিলিটারি কমপ্লেক্সে ইসরায়েলের হামলা
ইসরায়েলের হার্মেস-৯০০ ড্রোন ভূপাতিত করল ইরান

বিজ্ঞাপন

তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে”। তিনি এটিকে ‘দুঃসাহসী ও বুদ্ধিদীপ্ত’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, “এটি প্রমাণ করেছে— যুক্তরাষ্ট্রের হুমকি কেবল কথা নয়, কাজেও রূপ নেয়।”

হেগসেথ নিশ্চিত করেন, হামলার লক্ষ্য ইরানি সেনা বা জনগণ ছিল না। কেবলমাত্র ইরানের পরমাণু সক্ষমতাকে ধ্বংস করাই ছিল উদ্দেশ্য।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাইসরায়েলসংঘর্ষযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট