• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রাশিয়ার অবস্থান কী?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ১০:২৫
অ+
অ-
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রাশিয়ার অবস্থান কী?

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগেই রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন হামলার পর পাল্টা জবাবে হুঁশিয়ারি এসেছে ইরানের পক্ষ থেকেও। প্রশ্ন উঠেছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রাশিয়ার অবস্থান কী?

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে ক্রেমলিন নিশ্চিত করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে এবং সেই প্রক্রিয়ায় পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করতে চায়।

বিজ্ঞাপন

রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ইরানে পরমাণু স্থাপনাগুলোতে হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন আগেই পরিষ্কার করে বলেছেন, রাশিয়া এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না, কারণ তারা ইতোমধ্যেই ইউক্রেনে নিজস্ব সামরিক অভিযান চালাচ্ছে। তার মতে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার কোনো সামরিক সমাধান নেই।

রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে। সাম্প্রতিক সংঘর্ষ শুরুর পরও রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, তবে ইসরায়েল নিয়ে খুব সতর্ক ও সংযত ভাষায় কথা বলছে।

বিজ্ঞাপন

এর কারণ, ইসরায়েলে ১৫ লাখেরও বেশি রুশভাষী মানুষ বাস করেন, যাদের অনেকে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে এসেছেন। পুতিন একবার বলেছিলেন— “ইসরায়েল প্রায় রুশভাষী একটি দেশ।”

আরও পড়ুন

ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার বদল করা নয়: পেন্টাগন
ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স
ইরানের পারমাণবিক কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানে না যুক্তরাষ্ট্র
ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান
তেহরানের মিলিটারি কমপ্লেক্সে ইসরায়েলের হামলা

এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে তেমন কিছু অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প — যিনি এক সময় “শান্তির দূত” হিসেবে পরিচিত ছিলেন — এখন যুক্তরাষ্ট্রকে নতুন এক যুদ্ধে জড়িয়েছেন।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাইসরায়েলসংঘর্ষযুক্তরাষ্ট্ররাশিয়াপুতিনমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট