• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানের হামলার নিন্দা কাতারের, উপযুক্ত জবাবের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ২৩:২৪
অ+
অ-
ইরানের হামলার নিন্দা কাতারের, উপযুক্ত জবাবের হুমকি

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর এক বিবৃতি দিয়েছে কাতার সরকার। তারা জানিয়েছে, এই হামলায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। 

বিজ্ঞাপন

পাশাপাশি এই হামলার নিন্দা জানিয়ে কাতার সরকার বলেছে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করেছে। 

কাতারের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, “আমরা নিশ্চিত করতে পেরেছি, কাতারের আকাশ প্রতিরক্ষা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে।”

বিজ্ঞাপন

এ ঘটনায় আল উদেইদ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে কাতার।

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলার বিস্তারিত তথ্য ও প্রেক্ষাপট স্পষ্ট করে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

উল্লেখ্য, কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক তৎপরতার অন্যতম কেন্দ্র। এই ঘাঁটিতে প্রায় ১০ হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সূত্র: স্কাই নিউজ, আল জাজিরা

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরআমেরিকা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার