• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র যতগুলো বোমা মেরেছে ততগুলো মিসাইল ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ২৩:৪৬
অ+
অ-
যুক্তরাষ্ট্র যতগুলো বোমা মেরেছে ততগুলো মিসাইল ছুড়েছে ইরান

নিজেদের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যতগুলো বোমা মেরেছে, কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ঠিক ততগুলো মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরান।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) রাতে কাতারের দোহার আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেখানে মার্কিনিদের যুদ্ধবিমান রাখা হয়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, বোমার সমান মিসাইল ছুড়ে ইরান মূলত উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি থামে তাহলে তারাও থেমে যাবে।

এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।

এদিকে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে ১০টি মিসাইল ছুড়েছে ইরান।

সূত্র: এপি

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার