• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কাতারে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ০০:৪১
অ+
অ-
কাতারে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে আরব আমিরাত

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

বিজ্ঞাপন

সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার জঘন্য লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, “কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে— এমন যেকোনো হামলার আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি। এই ধরনের ঘটনা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।”

আরব আমিরাত আরও জানায়, তারা কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সব ধরনের পদক্ষেপে পূর্ণ সমর্থন জানাবে।

বিজ্ঞাপন

এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, কাতারের মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। 

দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।

বিজ্ঞাপন

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরআমেরিকাইরান ইসরাইল উত্তেজনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার