• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
কাতারের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বর্ণনা

‘পুরো বিল্ডিং কেঁপে উঠেছে, ভয়ে বাসিন্দারা পালাচ্ছিলেন’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ০১:০২
অ+
অ-
‘পুরো বিল্ডিং কেঁপে উঠেছে, ভয়ে বাসিন্দারা পালাচ্ছিলেন’

কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন জর্জটাউন ইউনিভার্সিটি ইন কাতারের অধ্যাপক মেহরান কামরাভা। 

বিজ্ঞাপন

তিনি রাজধানী দোহার কাছাকাছি, আল উদেইদ বিমানঘাঁটি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বসবাস করেন।

স্থানীয় সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, “আমরা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পুরো বিল্ডিং কেঁপে উঠেছিল, জানালার কাঁচ কাঁপছিল। বাইরে তাকিয়ে দেখি রাতের আকাশজুড়ে উড়তে থাকা আলোর রেখা। পরিস্থিতি সত্যিই ভীতিকর ছিল।”

তিনি আরও জানান, কাতারে গত ১৮ বছর ধরে বসবাস করছেন। তবে এই প্রথমবারের মতো তিনি সাইরেনের শব্দ শুনেছেন।

বিজ্ঞাপন

অধ্যাপক মেহরান কামরাভা বলেন, “আমি একটি গেটেড কমিউনিটিতে থাকি, যাকে এখানে কম্পাউন্ড বলা হয়। আশপাশের বাসিন্দারা দৌড়ে পালাচ্ছিলেন, অনেকে আতঙ্কে কান্নাও করছিলেন। এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, ভেতরে কতটা ভয়ের আবহ ছিল।”

উল্লেখ্য, কাতারের আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ইরানের হামলার পর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর