• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরান-ইসরায়েলকে শান্তিতে ফেরার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ০২:২৮
অ+
অ-
ইরান-ইসরায়েলকে শান্তিতে ফেরার আহ্বান ট্রাম্পের

কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে সোমবার রাতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলার পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ ও শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন। এছাড়া ট্রাম্প দাবি করেছেন, কাতারের ঘাঁটিতে হামলার আগেই যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কতা দেয় তেহরান।

বিজ্ঞাপন

ট্রাম্প লিখেছেন, “আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই, হামলা সম্পর্কে আমাদের আগে থেকেই অবহিত করার জন্য, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হননি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ইসরায়েলকে একই দিকে যেতে উৎসাহিত করব।”

গত শুক্রবার রাতে ইরানের তিনটি পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার জবাবেই সোমবার কাতারে অবস্থিত ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে পাল্টা হামলাটি দুর্বল ছিল বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি ট্রুথে লিখেছেন, “ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুব কার্যকরভাবে এর জবাব দিয়েছে। ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে - ১৩টি ভূপাতিত করা হয়েছে এবং ১টি "ছেড়ে" দেওয়া হয়েছিল, কারণ এটি হুমকিহীন দিকে যাচ্ছিল। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো আমেরিকানের ক্ষতি হয়নি এবং ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। আশা করা যায়, আর কোনও ঘৃণা থাকবে না।”

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার