• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কাতারের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ০৫:৩০
অ+
অ-
কাতারের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে : রয়টার্স

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হচ্ছেন তারা।

বিজ্ঞাপন

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাদের রাজি করাতে সমর্থ হন বলে জানিয়েছে রয়টার্স।

ইরানের কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (২৩ জুন) কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের হামলার পর কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের ফোন করেন।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি এ সময় ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান।

বিজ্ঞাপন

এদিকে ইরান ও দখলদার ইসরায়েল কেউই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রবাসী মন্ত্রী আমিচাই চিকলি যুদ্ধবিরতির ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এ দখলদার এক্সে এক পোস্টে লিখেছেন, “ট্রাম্প ও নেতানিয়াহুকে সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। যা ইতিহাসের পাতায় বিশ্বাস, সাহস এবং নৈতিক স্পষ্টতার অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

এরআগে ইরানের এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছিলেন, তারা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি এবং ইসরায়েলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার