• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ০৮:৪৩
অ+
অ-
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল ইরান
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান (প্রতীকী ছবি)

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরানের দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়।

বিজ্ঞাপন

এমন অবস্থায় ইসরায়েলি জনগণকে সতর্ক সংকেত পেলেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দেশটির জনগণকে সতর্ক সংকেত পেলেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে ইরানের এই হামলার জেরে সাইরেন বাজছে ইসরায়েলের বহু এলাকায়। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর উত্তর ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

বিজ্ঞাপন

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তরের পাশাপাশি দক্ষিণ ইসরায়েলেও সতর্ক সংকেত বেজেছে। মূলত ইরানি আক্রমণ শনাক্ত করার সাথে সাথে ইসরায়েলের বেশিরভাগ এলাকায় আগাম এই সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আরও পড়ুন

ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা
যুদ্ধবিরতি এখনো হয়নি, ইসরায়েল হামলা বন্ধ করলে বন্ধ করবে ইরানও
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’ : ফার্স নিউজ
যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি ইরান, শেষ পর্যন্ত লড়াইয়ের হুমকি
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর তেহরানে বিস্ফোরণ

ইসরায়েলি এই সংবাদমাধ্যমটি বলছে, এই হামলার ঘটনা এমন এক সময় ঘটেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

মূলত যুদ্ধবিরতি পরের দিন কার্যকর হওয়ার কথা থাকলেও ইরানের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলেও সংবাদমাধ্যমটি দাবি করেছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাসংঘর্ষহামলামধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান