• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা নিয়ে জাতিসংঘে কাতারের চিঠি 

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৭:৫৭
অ+
অ-
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা নিয়ে জাতিসংঘে কাতারের চিঠি 

দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে চিঠি দিয়েছে কাতার। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, চিঠিতে সোমবার রাতের হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ এবং এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী, কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।

এদিকে, মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামরার ঘটনার প্রতিবাদ জানাতে দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছিল, তারা ইরান থেকে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনার মাঝে মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। টেলিফোনে কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলেছেন তারা।

টেলিফোনে আলোচনার বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্টের কাছে আল উদেইদ ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, টেলিফোনে আলাপকালে কাতারের আমির তার দেশ সবসময় সুসম্পর্ক ও ভালো প্রতিবেশীর নীতি অনুসরণ করে বলে ইরানের প্রেসিডেন্টকে জানান। এ সময় তিনি ইরানের কাছ থেকে এমন ‘‘শত্রুতাপূর্ণ আচরণ’’ প্রত্যাশা করেননি বলেও জানিয়ে দেন।

বিজ্ঞাপন

‘‘কাতারের আমির সম্ভাব্য কূটনৈতিক ও আইনি প্রতিক্রিয়া নিয়ে আলোচনার কথা বলেন। তবে এই বিষয়টি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনতে হবে এবং অতীতের বিষয় হিসেবে রেখে দিতে হবে বলে জোর দেন তিনি,’’ বলেন শেখ মোহাম্মদ।

সূত্র: আল জাজিরা, বিবিসি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাকাতারযুক্তরাষ্ট্রজাতিসংঘঅ্যান্তোনিও গুতেরেস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট