• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫, ০৮:৪০
অ+
অ-
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার ইসরায়েলি

টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংঘাতের আপাত ইতি ঘটলেও ইরানের হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক। আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় ৩৯ হাজারে পৌঁছে গেছে।

বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় ৩৯ হাজার ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়েদিয়থ আহারোনোথ জানিয়েছে, গত ১৩ জুন থেকে ইসরায়েল-ইরান সংঘাত শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার ৭০০টি দাবি নিবন্ধিত হয়েছে।

এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪ হাজার ৮৫টি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, “অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি।”

বিজ্ঞাপন

ইসরায়েলের আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায়ভিত্তিক ওয়েবসাইট বেহাদরেই হারেদিম জানিয়েছে, কেবল তেল আবিবেই ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে ২৪ হাজার ৯৩২টি, যা সর্বাধিক। এরপর দক্ষিণাঞ্চলের আশকেলন শহর থেকে জমা পড়েছে ১০ হাজার ৭৯৩টি দাবি।

আরও পড়ুন

সব লক্ষ্যই ব্যর্থ, নেতানিয়াহু ইরানে যা করতে চেয়েছিলেন হয়েছে তার উল্টো
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় ‘পরাজিত ব্যক্তি’ নেতানিয়াহু
হামলায় নিহত দাবি করা ইরানি জেনারেলকে দেখা গেলো সাধারণ মানুষের সাথে
হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি, মার্কিন গোয়েন্দাদের তথ্য
ইরানের সরকার পরিবর্তন ইস্যুতে আগের অবস্থান থেকে সরলেন ট্রাম্প
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—কে আসল বিজয়ী?
নেতানিয়াহু ‘বিশ্বাসঘাতকতা করেছেন’ মনে করেন ট্রাম্প

তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে, সে সম্পর্কে এখনো সরকারিভাবে কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে, ইরান নাকি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যদিও ইরান দৃঢ়ভাবে এই দাবি অস্বীকার করে আসছে।

এর জবাবে ইরানও পাল্টা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং গত রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

এই টানা ১২ দিনের আকাশযুদ্ধের পরে সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সংঘাতের আপাতত অবসান ঘটানো হয়েছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরইসরায়েলইরান ইসরাইল উত্তেজনাসংঘর্ষমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্প ‘মজা’ করতে চায় এজন্য মানুষ মারা যাচ্ছে

বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীট্রাম্প ‘মজা’ করতে চায় এজন্য মানুষ মারা যাচ্ছে

মিসাইল ছুড়ল ইরান, তেলআবিব ও পশ্চিমতীরে বাজছে সাইরেন

মিসাইল ছুড়ল ইরান, তেলআবিব ও পশ্চিমতীরে বাজছে সাইরেন

ট্রাম্পের ইরান যুদ্ধের মাস্টারমাইন্ড : কে এই অ্যাডমিরাল কুপার?

ট্রাম্পের ইরান যুদ্ধের মাস্টারমাইন্ড : কে এই অ্যাডমিরাল কুপার?

ইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

বললেন বিপ্লবী গার্ডের মুখপাত্রইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প