• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

চার দশক পর মহাকাশ অভিযানে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫, ১২:০১
অ+
অ-
চার দশক পর মহাকাশ অভিযানে ভারত

সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার দুপুর সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়াল দেবে মহাকাশযান ‘ড্রাগন’। এতে চড়ে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। 

বিজ্ঞাপন

সর্বশেষ ১৯৮৪ সালে রাকেশ শর্মা ছিলেন প্রথম ভারতীয় নভোচারী, যিনি সোভিয়েত ইউনিয়নের মিশনে মহাকাশে গিয়েছিলেন। সেই রেশ ধরেই এবার শুভাংশুর যাত্রা।

‘অ্যাক্সিয়ম-৪’ নামের এই অভিযানে শুভাংশু থাকছেন পাইলট হিসেবে, তিনিই মূলত মহাকাশযানটি পরিচালনা করবেন। তার সঙ্গে আছেন আরও তিন আন্তর্জাতিক নভোচারী। 

আরও পড়ুন

বিতর্কের মাঝেই পাকিন্তানি অভিনেত্রীর প্রশংসা করলেন দিলজিৎ
ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গড়ে উঠেছে ২৫০০০ গাছ নিয়ে আধুনিক আমবাগান
দুবাই যখন ভারতের অংশ হয়ে গিয়েছিল প্রায়

বিজ্ঞাপন

অভিযানের কমান্ডার রেগি হুইটসন। নাসার প্রাক্তন নভোচারী ও অ্যাক্সিয়ম স্পেসের মহাকাশ মিশনের পরিচালক তিনি। এ ছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথমে অভিযানের দিন ধার্য ছিল ২০২৫ সালের ২৯ মে। কিন্তু আবহাওয়া, কারিগরি জটিলতা ও অন্যান্য কারণে সাতবার দিন পরিবর্তনের পর অবশেষে ২৬ জুন মহাকাশযাত্রার দিন নির্ধারিত হয়।

এই অভিযানে ড্রাগন মহাকাশযানটিকে মহাকাশে নিয়ে যাবে ‘ফ্যালকন ৯’ রকেট, যেটি উৎক্ষেপণ করা হবে লঞ্চ প্যাড ৩৯এ থেকে।

বিজ্ঞাপন

নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ নামে এই অভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল দুজনকে। তারা হলেন- শুভাংশু শুক্ল এবং প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। উত্তরপ্রদেশের ছেলে শুভাংশু ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। মূল মহাকাশচারী হিসাবে বেছে নেওয়া হয় ৩৯ বছরের শুভাংশুকে। তার বিকল্প হিসাবে রাখা হয় প্রশান্তকেও। গত বছরের অগস্ট থেকে অভিযানের জন্য প্রশিক্ষণ নেওয়াও শুরু করে দিয়েছিলেন দুজন। শুরুতে কথা ছিল- ২০২৫ সালের ২৯ মে শুভাংশুদের অভিযান হবে। কিন্তু বাদ সাধে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি-সহ নানা কারণ। পরেও একাধিক বার সেই অভিযান পেছাতে বাধ্য হয় নাসা। অবশেষে বুধবার সেই অভিযান হতে চলেছে।

এর আগে এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১, সু-৩০-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। কিন্তু মহাকাশযান এই প্রথম! এ জন্য দীর্ঘ দিন ধরে স্পেসএক্স এবং ‘অ্যাক্সিয়ম স্পেস ইনকর্পোরেশন’-এর কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে।

এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতনাসা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত