• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
বলছেন মার্কিন কংগ্রেসম্যান

ইরানের পরমাণু ভাণ্ডারে আঘাত করতে পারেনি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৫:১২
অ+
অ-
ইরানের পরমাণু ভাণ্ডারে আঘাত করতে পারেনি যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের “অস্পষ্ট শব্দ” ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মার্কিন কংগ্রেস সদস্য।

বিজ্ঞাপন

বিবিসির সাথে সাক্ষাৎকারে ডেমোক্র্যাট ব্র্যাড শেরম্যান বলেছেন, ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছে যা প্রায় “নয়টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট”।

তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনও ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনও পাওয়া যায়নি।

তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি।

বিজ্ঞাপন

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “নিখুঁতভাবে” আঘাত হেনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলো তাদের প্রতি “অত্যন্ত অসম্মানজনক” যারা এই হামলা চালিয়েছে।

এর আগে, এই হামলাকে “ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি উল্লেখ করে এটিকে অবজ্ঞা করার” চেষ্টার জন্য সোশ্যাল মিডিয়ায় সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করেন ট্রাম্প।

মূলত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম এবং তাদের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানে যেভাবে ব্যর্থ হলো ইসরায়েল
ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি: ইসরায়েলি সংবাদমাধ্যম
১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ কি সত্যিই শেষ? কে কী অর্জন করল?
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার ইসরায়েলি
সব লক্ষ্যই ব্যর্থ, নেতানিয়াহু ইরানে যা করতে চেয়েছিলেন হয়েছে তার উল্টো
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় ‘পরাজিত ব্যক্তি’ নেতানিয়াহু
হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি, মার্কিন গোয়েন্দাদের তথ্য

তিনি বলেন, “ভুয়া খবর সিএনএন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে এক হয়ে, ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটিকে খাঁটো করে দেখানোর চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে! টাইমস এবং সিএনএন উভয়ের সমালোচনা করছে জনগণ!”

ট্রাম্প প্রশাসন সেই প্রতিবেদনের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেছে যেখানে বলা হয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারেনি। বিবিসি বাংলা

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রইরানের খবরইরান ইসরাইল উত্তেজনাইসরায়েলসংঘর্ষমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্প ‘মজা’ করতে চায় এজন্য মানুষ মারা যাচ্ছে

বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীট্রাম্প ‘মজা’ করতে চায় এজন্য মানুষ মারা যাচ্ছে

মিসাইল ছুড়ল ইরান, তেলআবিব ও পশ্চিমতীরে বাজছে সাইরেন

মিসাইল ছুড়ল ইরান, তেলআবিব ও পশ্চিমতীরে বাজছে সাইরেন

ট্রাম্পের ইরান যুদ্ধের মাস্টারমাইন্ড : কে এই অ্যাডমিরাল কুপার?

ট্রাম্পের ইরান যুদ্ধের মাস্টারমাইন্ড : কে এই অ্যাডমিরাল কুপার?

ইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

বললেন বিপ্লবী গার্ডের মুখপাত্রইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প