• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সংঘাত: পাকিস্তানের সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৩:২২
অ+
অ-
ভারতের সঙ্গে সংঘাত: পাকিস্তানের সেনাপ্রধানের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
ফাইল ছবি

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের আবারও ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

বুধবার ন্যাটো সম্মেলনের শেষে হেগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছিল, তা বিশ্বব্যাপী চলমান উত্তেজনাগুলোর মধ্যে “সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট” ছিল। তিনি দাবি করেন, বাণিজ্যের প্রশ্নে দুই দেশের সঙ্গে ফোনালাপের মাধ্যমেই তিনি পরিস্থিতি শান্ত করেন।

ট্রাম্প বলেন, “এটা এমন না যে, ভবিষ্যতে ওরা পারমাণবিক অস্ত্র পেতে পারে— যেমনটা আমরা মধ্যপ্রাচ্যে বা ইসরায়েল-ইরানের প্রসঙ্গে বলছি। এরা আগে থেকেই পারমাণবিক শক্তিধর দেশ।”

বিজ্ঞাপন

তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেওয়ার পর তিনি ফোন করে বলেন, “যদি তোমরা লড়াই করতে চাও, তাহলে আমরা কোনও বাণিজ্য করব না”। তখন উভয় পক্ষই বলেন, “না না, আমরা বাণিজ্য চুক্তি চাই।”

ট্রাম্প আরও বলেন, “আমি পাকিস্তানের একজন জেনারেলের সঙ্গে কথা বলেছিলাম, যিনি খুবই প্রভাবশালী একজন মানুষ। তিনি আমার অফিসে এসেছিলেন। আমি প্রধানমন্ত্রী মোদিরও বন্ধু। তিনিও একজন অসাধারণ মানুষ। আমি তাদের বোঝাতে সক্ষম হয়েছিলাম— যদি লড়াই করো, তাহলে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) বাণিজ্য করা হবে না।”

তিনি বলেন, “তারা বলল, ‘না, আমরা বাণিজ্য চুক্তিই চাই’। এবং এইভাবেই পারমাণবিক যুদ্ধ থেমে যায়।”

বিজ্ঞাপন

ট্রাম্প সরাসরি আসিম মুনিরের নাম নেননি, তবে এর আগেও তিনি মুনিরকে “ব্যতিক্রমী মানুষ এবং অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব” বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

আমি পাকিস্তানকে ভালোবাসি, যুদ্ধ আমিই থামিয়েছিলাম : ট্রাম্প
পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি, চাপে মোদি সরকার
পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত : সিএনএন
ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র
ভারতের ভূপাতিত হওয়া ৫ যুদ্ধবিমানের ৩টিই রাফাল ফাইটার জেট
ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু প্রকাশ পেল দুর্বলতা
মোদি হচ্ছেন নেতানিয়াহুর কম দামি সংস্করণ : বিলাওয়াল ভুট্টো
ভারতের ২০টি যুদ্ধবিমান টার্গেটে ছিল, গুলি করে নামানো হয় ৬টি: বিলাওয়াল
ভারত যদি পাকিস্তানের পানি বন্ধ করে, তাহলে যুদ্ধই একমাত্র পথ : বিলাওয়াল

ট্রাম্পের এই বক্তব্য মূলত পাকিস্তানের অবস্থানকেই সমর্থন করছে। কারণ পাকিস্তানও বলে আসছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই উত্তেজনা কমে। যদিও ভারত সরকার বরাবরই দাবি করে আসছে, মে মাসে দুই দেশের মধ্যে যে সংকট তৈরি হয়েছিল, তা তারা ‘নিজেদের সিদ্ধান্তেই’ সামাল দেয় এবং যুক্তরাষ্ট্র কোনও মধ্যস্থতা করেনি।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানভারতভারত পাকিস্তান সংঘাতসংঘর্ষযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

Google News
দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার