• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
দাবি ফ্রান্সের গোয়েন্দাদের

ভারত-পাকিস্তান যুদ্ধের পর রাফাল যুদ্ধবিমান নিয়ে ‘কুৎসা রটাচ্ছে’ চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই ২০২৫, ১৯:৫৩
অ+
অ-
ভারত-পাকিস্তান যুদ্ধের পর রাফাল যুদ্ধবিমান নিয়ে ‘কুৎসা রটাচ্ছে’ চীন

ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ যুদ্ধের পর রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি করতে কাজ করছে চীন। ফ্রান্সের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা এমন দাবি করেছেন। তারা বলেছেন, চীন এ কাজে তাদের দূতাবাসগুলোকে ব্যবহার করছে।

বিজ্ঞাপন

ফরাসি কর্মকর্তারা রোববার (৬ জুলাই) বার্তাসংস্থা এপিকে বলেছেন, চীন রাফাল যুদ্ধবিমানের খ্যাতি সঙ্গে এটির বিক্রি আটকানোর চেষ্টা করছে। এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্দোনেশিয়া রাফাল বিমান কেনার অর্ডার দিয়েছে। এরমধ্যেই ইন্দোনেশিয়াকে চীন বলেছে, তারা যেন এ বিমান না কেনে।

গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়। ৭ মে রাতে ভারত পাকিস্তানে হামলা চালায়। ওইদিনই ভারতের অন্তত পাঁচটি বিমান ভূপাতিত করে পাকিস্তান। যারমধ্যে অন্তত তিনটি রাফাল ছিল বলে দাবি তাদের।

ভারত বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে কতগুলো বিমান তারা হারিয়েছে সেটি এখনো স্পষ্ট করেনি।

বিজ্ঞাপন

ফ্রান্সের বিমানবাহিনীর প্রধান জেনারেল জেরোমি বেলেঙ্গার জানিয়েছেন, তিনি ভারতের তিনটি বিমান ভূপাতিত হওয়ার প্রমাণ দেখেছেন। যারমধ্যে একটি রাফাল, রাশিয়ার তৈরি একটি সুখোই এবং ফ্রান্সেরই তৈরি একটি মিরাজ ২০০০ বিমান রয়েছে।

এরআগে যুদ্ধক্ষেত্রে কখনো রাফাল বিমান ভূপাতিত হয়নি। পাকিস্তান যখন এই বিমান ধ্বংস করে তখন রাফালের নির্মাত ডশল্ট অ্যাভিয়েশনের শেয়ারে দরপতন হয়।

এপির সাংবাদিক চীনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে দেশটি জানায়, ফ্রান্সের গোয়েন্দাদের তথ্য ‘ভিত্তিহীন’। 

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চীনফ্রান্সভারতপাকিস্তানবিশ্ব সংবাদভিন্ন স্বাদের খবরযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে

ডোনাল্ড ট্রাম্পের হুমকিইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে