• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই ২০২৫, ১০:২৬
অ+
অ-
টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকে

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শুক্রবার ভয়াবহ এই বন্যা আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নদীর তীর ও আশপাশের এলাকা থেকে ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন। খবর- সিএনএন ও সিবিসি নিউজ

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ২৮ জন শিশুসহ ৬৮ জনই কেরি কাউন্টির, যেখানে নদী তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বন্যার পানিতে ডুবে গিয়েছিলো।

ক্যাম্প মিসটিক নামের ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে দশটি মেয়ে শিশু ও একজন কাউন্সিলর এখনো নিখোঁজ।

আরও পড়ুন

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত ২৪, নিখোঁজ কমপক্ষে ২৫
ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ, নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

বিজ্ঞাপন

কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, ওই অঞ্চলে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস আছে এবং এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশংকা আছে। 

এর মধ্যেই ধ্বংসস্তূপ ও কাদার মধ্যে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বিষাক্ত সাপের মুখোমুখি হয়েছেন উদ্ধারকারীরা।

বিজ্ঞাপন

কের কাউন্টিতে যাদের উদ্ধার করা হয়েছে, এখনো তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৮ জন ও ১০ শিশুর আনুষ্ঠানিক পরিচয় জানা যায়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট রোববার বলেছেন, প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ তার কার্যক্রম বন্ধ করবে না।

তিনি বলেন, শিশুরা কিসের মধ্য দিয়ে গেছে, এটা দেখা ভয়ঙ্করের চেয়ে কম কিছু নয়। 

শুক্রবার ওই নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে গেলে ওই বিপর্যয় দেখা দেয়। ওই সময় ক্যাম্পে সবাই ঘুমিয়ে ছিলো। নিহতদের মধ্যে বেশ কিছু তরুণ ক্যাম্পার ও ক্যাম্পটির দীর্ঘদিনের ডিরেক্টর রিচার্ড ডিক ইস্টল্যান্ডও আছেন।

উদ্ধার তৎপরতায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়া সাবেক নেভি সিল গ্রেগ ফ্রোয়েলিক বলেছেন, ক্যাম্প থেকে নদীর নীচের দিকে আট মাইল দূরেও ভুক্তভোগীদের পাওয়া গেছে বলে শুনেছি।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বন্যার খবরযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?