• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই ২০২৫, ১৬:১১
অ+
অ-
যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু— এ খবর জানতে পেরে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে জড়ো হচ্ছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

আজ সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে নেতানিয়াহুর। এছাড়া ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের কয়েক জন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করার শিডিউল আছে নেতানিয়াহুর। ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবি সম্বলিত পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে গতকাল রোববার থেকেই হোয়াইট হাউসের সামনে জড়ো হচ্ছিলেন আন্দোলনকারীরা। অনেকের হাতে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুতুলও এনেছেন অনেকে।

আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি)-সহ বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থি মার্কিন সংগঠনের ডাকে এসেছেন এই আন্দোলনকারীরা। এএমপির এক মুখপাত্র জানিয়েছেন, নেতানিয়াহুকে নিন্দা জানিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন তারা।

বিজ্ঞাপন

আরেক মুখপাত্র বলেন, তাদের প্রধান দাবি দু’টি— গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধ করা এবং যতদিন অভিযান চলবে— ততদিন ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহায়তা প্রদান বন্ধ রাখা।

আগের দিন রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে গাজায় যুদ্ধবিরতি চলতি সপ্তাহেই হতে পরে এবং এই ব্যাপারে সোমবার তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

“আমরা ইসরায়েলের সঙ্গে সম্প্রতি অনেক কাজ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণটি ছিল ইসরানের সঙ্গে একটি সম্ভাব্য স্থায়ী চুক্তি”, সাংবাদিকদের বলেছিলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

সূত্র : আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবেঞ্জামিন নেতানিয়াহুডোনাল্ড ট্রাম্পহামাস ইসরায়েল যুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান