• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশকে চিঠি, কার ওপর কত শুল্ক জারি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২৫, ১০:১৯
অ+
অ-
বাংলাদেশসহ ১৪ দেশকে চিঠি, কার ওপর কত শুল্ক জারি করলেন ট্রাম্প

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্ধিত শুল্ক আরোপের পর বিশ্বের বিভিন্ন দেশকে এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে প্রায় ১০০ দিন সময়ও দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

গত ২ এপ্রিল অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। তারপর এটি কার্যকরের জন্য যে সময়সীমা তিনি দিয়েছিলেন, তা ও শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এ সময়সীমাকে ১ আগস্ট পর্যন্ত উন্নীত করেছেন এবং বর্ধিত শুল্কের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গতকাল সোমবার বাংলাদেশসহ ১৪টি দেশকে চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাকি দেশগুলো হলো জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস, মিয়ানমার, বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, সারবিয়া, কম্বোডিয়া এবং থাইল্যান্ড।

এসব দেশের মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, তিউনিসিয়া’র ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার পণ্যের ওপর ৩০ শতাংশ, বাংলাদেশ ও সার্বিয়ার পণ্যের ওপর ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ, কম্বোডিয়া ও থাইল্যাণ্ডের ওপর ৩৬ শতাংশ শুল্প আরোপ করা হয়েছে। সবচেয়ে বেশি শুল্ক জারি করা হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ মিয়ানমার ও লাওসের ওপর—৪০ শতাংশ।

আরও পড়ুন

শুল্ক কমা-বাড়া বাংলাদেশের ওপর নির্ভর করবে : ট্রাম্প
বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

বিজ্ঞাপন

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠিগুলোর ইমেজ পোস্ট করেছেন ট্রাম্প। পাশাপাশি যে ১৪ দেশকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট, তাদের প্রত্যেককে একটি সাধারণ সতর্কবার্তা দিয়েছেন তিনি। বলেছেন, যদি এসব দেশ পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে, তাহলে এসব দেশের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে।

সূত্র : এনবিসি

এসএমডব্লিউ

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?