• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সহজ শর্তে নাগরিকত্ব, ১৫০ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ০৩:৫৭
অ+
অ-
সহজ শর্তে নাগরিকত্ব, ১৫০ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ!

ক্যারিবিয়ান অঞ্চলের পাঁচটি দ্বীপরাষ্ট্রে দুই লাখ ডলার বিনিয়োগে মিলছে নাগরিকত্ব, যা বিনিয়োগকারীদের যুক্তরাজ্য ও ইউরোপসহ প্রায় ১৫০টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের সুযোগ দেয়।

বিজ্ঞাপন

দ্বীপরাষ্ট্রগুলো হলো—অ্যান্টিগুয়া ও বারবুডা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস এবং সেন্ট লুসিয়ায় এখন ঘর কিনলেই দেওয়া হচ্ছে এই নাগরিকত্ব ও পাসপোর্ট।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে এই অঞ্চলের নাগরিকত্বের চাহিদা দ্রুত বাড়ছে। অ্যান্টিগুয়াতে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মালিক নাদিয়া ডাইসন বলেন, এখন ৭০ শতাংশ ক্রেতাই নাগরিকত্ব চায়, যাদের অধিকাংশই আমেরিকান।

একাধিক দেশের ধনী নাগরিকরা এই সুযোগ নিচ্ছেন। এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, তুরস্ক ও চীন। কিছু বিদেশি স্থায়ীভাবে অ্যান্টিগুয়ায় বসবাস শুরু করেছেন। নাগরিকত্ব না থাকলে তাদের দীর্ঘ মেয়াদী বসবাসে বাধা থাকতো। তবে এই প্রক্রিয়া নিয়ে বিতর্কও রয়েছে। স্থানীয়দের একাংশ মনে করেন, এটি জাতীয় পরিচয়কে ‘বিক্রি’ করার শামিল। খবর বিবিসির।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের, চলবে বিশেষ অভিযান ও তল্লাশি
কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়

মোট আবেদন ২০২৪ সালের শেষ চতুর্থাংশ থেকে ১২ শতাংশ বেড়ে গেছে, যা দ্বিতীয় নাগরিকত্বকে ‘ব্যাকআপ প্ল্যান’ হিসেবে বিবেচনা করার চাপ বাড়ার ইঙ্গিত দেয়।

ক্যারিবিয়ান অঞ্চলের বাইরে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনসের মতো দেশগুলো এই নীতির সমালোচনা করেছে, দাবি করেছে, নাগরিকত্ব কোনো পণ্যে পরিণত হওয়া উচিত নয়। তবু ধনীদের জন্য করমুক্তি, ব্যবসার সুযোগ এবং রাজনৈতিক স্থিতিশীলতার সন্ধানে এটি হয়ে উঠছে এক আকর্ষণীয় বিকল্প।

বিজ্ঞাপন

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভ্রমণভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং