• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

প্রাণনাশের আশঙ্কা রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ২০:০৭
অ+
অ-
প্রাণনাশের আশঙ্কা রাহুল গান্ধীর

ভারতের বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী নিজের জীবন নিয়ে আশঙ্কার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘‘২০২২ সালের ভারত জোড়ো যাত্রা চলাকালে বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে মন্তব্য করায় কিছু বিজেপি সাংসদ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তারা বলেছেন, তার দাদী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই পরিণতি ভোগ করবেন রাহুল গান্ধী।’’

বিজ্ঞাপন

বুধবার রাহুল গান্ধী এই আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশটির হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় গত ২৪ জুলাই মহারাষ্ট্রের নাসিকের একটি আদালত রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন।

রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নথিভুক্ত করার আবেদন জানিয়ে আদালতে পৃথক পিটিশন দায়ের করেছে কংগ্রেস। যাতে রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট পূর্ণাঙ্গভাবে বিচার করা যায়।

তিনি বলেন, গত ১৫ দিন ধরে আমাদের মক্কেল রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন। সংসদ অধিবেশন চলাকালে ‘হিন্দুত্ব’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধীর মধ্যে কথা কাটাকাটিও হয়েছে; যা নথিভুক্ত আছে। একই সময়ে, বিজেপির দুই সাংসদ রাহুল গান্ধীকে ‘পাশে সরে দাঁড়াতে’ বলেন এবং হুমকি দেন, ভবিষ্যতে তিনি তার দাদীর মতো পরিণতি ভোগ করবেন। তারা তাকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলেও আখ্যায়িত করেন।’’

বিজ্ঞাপন

রাহুলের এই আইনজীবী বলেন, ‘‘যারা তাকে (রাহুল গান্ধী) হুমকি দিয়েছেন তাদের বংশপরিচয় তার জন্য বড় উদ্বেগের বিষয়। তারা সাভারকারপন্থী এবং রাহুল গান্ধী বর্তমানে যে অবস্থান নিয়েছেন, তাতে তার বিশ্বাসঘাতকতার শিকার হওয়া কিংবা ক্ষতির আশঙ্কা রয়েছে।’’

তিনি বলেন, যে কারণে আদালতের বিচারপ্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটি নথিভুক্ত করা জরুরি মনে করেছি। এজন্য আজ আমরা আবেদন দায়ের করেছি এবং আদালত তা গ্রহণ করেছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

দেশটির অলাভজনক একটি সংস্থার পরিচালক ও নাসিকের বাসিন্দা দেবেন্দ্র ভুতাদা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওই ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ, হিঙ্গোলিতে এক সংবাদ সম্মেলন এবং ভারত জোড়ো যাত্রার সময়ের এক বক্তৃতায় রাহুল গান্ধীর করা মন্তব্য সাভারকারের সুনাম ক্ষুণ্ণ করেছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতকংগ্রেসরাহুল গান্ধী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির