• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
বাংলাদেশ-পাকিস্তানের সেনা কর্মকর্তার বৈঠক

প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ২২:২৮
অ+
অ-
প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত

পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ আগস্ট) এই দুই সেনা কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে বৈঠকটি হয় বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তারা বলেছে, দুই সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত হন।

জেনারেল মির্জা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি শিল্পখাতে সহযোগিতা সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে জেনারেল মো. ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

সূত্র: পাকিস্তান অবজারভার

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানভারতবাংলাদেশবিশ্ব সংবাদবাংলাদেশ সেনাবাহিনী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?