• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আরএসএস প্রধানের দাবি: ভারত কখনোই কোনো দেশ দখল করেনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২
অ+
অ-
আরএসএস প্রধানের দাবি: ভারত কখনোই কোনো দেশ দখল করেনি

৩ হাজার বছর আগে ভারত “সেরা দেশ” ছিল বলে মন্তব্য করেছেন ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত। তার দাবি, ভারত বিশ্বকে নেতৃত্ব দিলেও কোনো দেশ দখল করেনি বা অন্যের বাণিজ্য ঠেকায়নি।

বিজ্ঞাপন

ভারতের উন্নতির ভয়ে আজকের বিশ্বশক্তিগুলো দেশটির ওপর শুল্ক আরোপ করছে বলেও দাবি করেছেন তিনি। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার আরএসএস প্রধান বলেছেন, প্রায় তিন হাজার বছর আগে ভারত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, তবে কখনোই কোনো দেশ দখল করেনি বা অন্যের বাণিজ্য বাধাগ্রস্ত করেনি। তার দাবি, ভারত যেখানে গেছে, সেখানে সভ্যতা ও জ্ঞান বিতরণ করেছে।

নর্মদা পরিক্রমা নিয়ে প্রহ্লাদ প্যাটেলের লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে মোহন ভগবত বলেন, “আমরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু কোনো দেশ দখল করিনি, কারও বাণিজ্য ঠেকাইনি, কারও সংস্কৃতি পরিবর্তন করিনি, কাউকে ধর্মান্তরিত করিনি। বরং যেখানে গেছি, সভ্যতা, জ্ঞান ও শাস্ত্র শিখেছি, জীবনকে উন্নত করেছি। প্রতিটি জাতির নিজস্ব পরিচয় ছিল, সবকিছু ছিল, কিন্তু তাদের মধ্যে ভালো যোগাযোগও ছিল। আজ সেটা নেই।”

বিজ্ঞাপন

আরএসএস প্রধান বলেন, পূর্বপুরুষদের সচেতনতা ও নির্মল মনোভাবের কারণেই তিন হাজার বছর আগে ভারত ছিল “সেরা দেশ”। তার ভাষায়, “তখন বিশ্বে কোনো সংঘাত ছিল না। প্রযুক্তিগত অগ্রগতি ছিল খুবই উচ্চ পর্যায়ে, কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয়নি। মানুষের জীবন ছিল সুখী ও সংস্কৃতিময়।”

ভগবত উল্লেখ করেন, ভারত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু কোনো দেশ দখল করেনি বা অন্যের বাণিজ্য বাধাগ্রস্ত করেনি।

এর আগে গত শুক্রবার নাগপুরে ব্রহ্মকুমারী বিশ্ব শান্তি সরোবরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে ভগবত বলেন, ভারতের উন্নতির ভয়ে বিশ্বশক্তিগুলো দেশটির ওপর শুল্ক আরোপ করছে। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, “মানুষ ভাবে, অন্য কেউ যদি বড় হয়ে যায়, তবে তাদের কী হবে। ভারত যদি বড় হয়, তারা কোথায় থাকবে? তাই তারা শুল্ক বসিয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এটি ভারতের দোষ নয়; বরং বৈশ্বিক অঙ্গনে ভারতের ক্রমবর্ধমান অবস্থানকে কেন্দ্র করে ভয়ের প্রতিফলন। তার ভাষায়, “আমরা কিছু করিনি, অথচ তারা যেটা করেছে, তাদেরই খুশি করছে, কারণ তাদের পাশে থাকলে ভারতকে কিছুটা চাপ দেওয়া যায়।”

আরএসএস প্রধানের মতে, এ ধরনের পদক্ষেপ কেবল আত্মকেন্দ্রিক মানসিকতার বহিঃপ্রকাশ।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

৯৮তম অস্কারের জমকালো শুরু : ডলবি থিয়েটারে তারার মেলা

৯৮তম অস্কারের জমকালো শুরু : ডলবি থিয়েটারে তারার মেলা

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল