• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা

আশা দেখছেন গাজার মানুষ, চাইছেন বর্বরতা থেকে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৭
অ+
অ-
আশা দেখছেন গাজার মানুষ, চাইছেন বর্বরতা থেকে মুক্তি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে হোয়াইট হাউজে যান যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।

বিজ্ঞাপন

গাজার নুসেইরাত থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজোম জানিয়েছেন, গাজার মানুষ নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকের ওপর নজর রাখছেন। তারা আশা দেখছেন যুদ্ধবিরতির ঘোষণা আসবে।

তিনি সেখানকার মানুষ যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন।

দখলদার ইসরায়েল সামরিক বর্বরতা চালিয়ে গাজায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। গাজার বেশিরভাগ বাড়িঘর তারা ধসিয়ে দিয়েছে। তা সত্ত্বেও সেখানকার মানুষ তাদের ভাঙা বাড়িতে ফিরতেই উদগ্রীব হয়ে আছেন।

বিজ্ঞাপন

যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে তারা স্বস্তি পাবেন। যদিও নিশ্চয়তা নেই ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করবে কি না।

যদিও দখলদাররা গাজায় হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে তবুও গাজার বেশিরভাগ মানুষের আশা যুদ্ধবিরতি হওয়া সম্ভব।

ট্রাম্পের চাপে বেকায়দায় নেতানিয়াহু, যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হচ্ছেন

বিজ্ঞাপন

ট্রাম্পের চাপে পড়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে অনেকটা বাধ্য হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। তারা হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার দ্বারপ্রান্তে আছেন নেতানিয়াহু। যা আজই ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক্সিওস জানিয়েছে, নেতানিয়াহু এখন বেকায়দায় আছেন। হয় তাকে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে হবে। নয়ত ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়াতে হবে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত দিয়েছেন।

গতকাল এক্সিওসকে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি চুক্তির শেষ পর্যায়ে আছেন তারা এবং নেতানিয়াহু এই কার্যক্রমের সঙ্গে আছেন। তবে নেতানিয়াহু এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো অস্পষ্ট ছিল।

গতকাল ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং তার জামাতা জের্ড ক্রুসনারের সঙ্গে নেতানিয়াহুর দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সেসব বিষয় নিয়ে মতপার্থক্য ছিল সেগুলো ওই আলোচনার পর সংকীর্ণ হয়ে এসেছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারাও বলেছেন, আজ সোমবার ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান, এক্সিওস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদফিলিস্তিনগাজায় হামলাযুদ্ধডোনাল্ড ট্রাম্পবেঞ্জামিন নেতানিয়াহু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান