• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ২১:৪৯
অ+
অ-
নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

চলতি বছরে শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি মারিয়াকে শান্তি পুরস্কারে ভূষিত করে।

বিজ্ঞাপন

এরপর এক্সে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। এতে তিনি লিখেছেন, “সকল ভেনিজুয়েলানদের সংগ্রামের এই স্বীকৃতি (নোবেল পুরস্কার) আমাদের লক্ষ্য পূরণের জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করবে। আর সেই লক্ষ্য হলো স্বাধীনতা অর্জন।”

“আমরা আজ বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান সহযোগী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার জনগণ এবং বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রকে স্মরণ করছি।”

“আমি এই পুরস্কারটি ভেনিজুয়েলার সেই নিপীড়িত জনগণের প্রতি এবং আমাদের সহায়তা করা প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি।”

বিজ্ঞাপন

নোবেল না পেলেও শান্তির জন্য কাজ করে যাবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ।

আরও পড়ুন

নোবেল না পেলেও শান্তির জন্য কাজ করে যাবেন ট্রাম্প
দলে দলে বাড়ি ফিরছেন গাজার মানুষ (ভিডিও)
শান্তিতে নোবেল পেয়ে ‘অবাক’ মারিয়া কোরিনা

বিজ্ঞাপন

ভেনেজুয়েলার বিরোধী দলের আপোষহীন নেত্রীকে পুরস্কার দেওয়ার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ বলেছে, শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে। তবে ট্রাম্প নোবেল না পেলেও তিনি শান্তির জন্য কাজ করে যাবেন।

বিবৃতিতে তারা বলেছে, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ, জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার রয়েছে একটি মানবিক হৃদয়। তার মতো আর কেউ হবে না, যিনি তার নিজের ইচ্ছার শক্তিতে পর্বতকে নড়াতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।”

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পনোবেল পুরস্কার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রণহুঙ্কার সত্ত্বেও কেন ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করতে পারছেন না ট্রাম্প?

ANALYSISরণহুঙ্কার সত্ত্বেও কেন ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করতে পারছেন না ট্রাম্প?

রক্তাক্ত কুদস দিবস : তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নারী নিহত

রক্তাক্ত কুদস দিবস : তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নারী নিহত

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর