• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েলি জিম্মির বদলে ভুলে অন্য মরদেহ পাঠিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৬:১৬
অ+
অ-
ইসরায়েলি জিম্মির বদলে ভুলে অন্য মরদেহ পাঠিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এখন মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গত শনিবার যুদ্ধবিরতি কার্যকরের পর সোমবার ২০ জীবিত জিম্মি এবং চার মৃত জিম্মির মরদেহ ইসরায়েলে পাঠায় হামাস। এরপর গতকাল রাতে আরও চারটি মরদেহ হস্তান্তর করে তারা।

বিজ্ঞাপন

তবে এরমধ্যে একটি মরদেহ ইসরায়েলির নয় বলে জানা গেছে। হামাস নতুন করে চারটি মরদেহ পাঠানোর পরই সেগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তিনটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়। বাকি একটি মরদেহ জিম্মিদের কারও নয়।

এটি কোনো ফিলিস্তিনির মরদেহ বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের সংঘাত শুরু
ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

পরিচয় শনাক্ত হওয়া অপর তিনটি মরদেহ স্টাফ সার্জেন্ট তামির নিমরোদি, ওরিয়াল বারুচ এবং ইতান লেভির। এরমধ্যে ওরিয়াল বারুচ এবং ইতান লেভির ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হয়েছিলেন। তাদের মরদেহ গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। অপরদিকে তামির নিমরোদি নামে এই সেনাকে জীবিত অবস্থায় বন্দি করা হয়েছিল। কিন্তু নিজ সেনাবাহিনীর হামলায় প্রাণ যায় তার। এরপর তার মরদেহ সংরক্ষণ করে লুকিয়ে রেখেছিলেন হামাস যোদ্ধারা।

এদিকে আরও তিনজনের মরদেহ হস্তান্তরের মাধ্যমে মোট ৭ মৃত জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস। তাদের কাছে এখনো ২১ জনের মরদেহ রয়ে গেছে।

তবে এই ২১ জনের সবার মরদেহ পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ৭ থেকে ৯ জিম্মির মরদেহের অস্তিত্ব আর কখনো নাও পাওয়া যেতে পারে। কারণ হামাসের যেসব যোদ্ধা বা কমান্ডার তাদের সমাহিত করেছিলেন তাদের অনেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত