• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করল আফগান সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ২১:০০
অ+
অ-
রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করল আফগান সেনারা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। আজ বুধবার (১৫ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালিয়ে পাক বিমানবাহিনী। এছাড়া আফগানিস্তানও সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছে।

বিজ্ঞাপন

এরমধ্যে নিজেদের শক্তি প্রদর্শনে পাকিস্তানের সেনাদের ব্যবহৃত প্যান্ট ও অস্ত্র প্রদর্শন করেছে আফগান সেনারা। এগুলো সীমান্তবর্তী পাকিস্তানের বর্ডার পোস্ট থেকে নিয়ে এসেছে আফগান সেনারা।

সংবাদমাধ্যম বিবিসির আফগান সাংবাদিক দাউদ জুনবিশ এ ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, নানগ্রাহার প্রদেশের একটি রাস্তের মোড়ে পাক সেনাদের প্যান্ট ঝোলানো হয়েছে। এছাড়া সেখানে অস্ত্রও ছিল।

— Daud Junbish (@DaudJunbish) October 14, 2025

বিজ্ঞাপন

তিনি বলেছেন, “খালি প্যান্ট, সীমান্তের কাছ থেকে পাক সেনাদের ফেলে যাওয়া বর্ডার পোস্ট থেকে আনা হয়েছে। এগুলো নানগ্রাহার প্রদেশে প্রদর্শন করা হয়েছে।

আফগানিস্তানে পাকিস্তান বিরোধী মনোভাব তুঙ্গে

পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর আফগানিস্তানের সাধারণ মানুষের তীব্র পাকিস্তান বিরোধী মনোভাব দেখা যাচ্ছে। অনেকে তালেবানে যোগ দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তানের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা
ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ

মহিবুল্লাহ নামে কান্দাহারের এক বাসিন্দা সংবাদমাধ্যম তোলো নিউজকে বলেছেন, “যদি প্রয়োজন হয়, আমরা মুজাহিদিন এবং যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে যোগ দেব।”

পাকতিয়ার বাসিন্দা বায়তুল্লাহ বলেছেন, “ইসলামিক আমিরাত সরকার পাকিস্তানকে যথার্থ জবাব দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সব মানুষ তাদের সঙ্গে আছে।”

সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধানকে লক্ষ্য করে গত বৃহস্পতিবার কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর দুইদিন পর সীমান্তে পাকিস্তানের সেনাদের ওপর ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় আফগান সেনারা। যা পরবর্তীতে আরও ছড়িয়ে পড়ে। মাঝে একদিন পরিস্থিতি ঠান্ডা থাকলেও আজ আবারও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফগানিস্তানপাকিস্তানবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান