• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রাতে আরও পাঁচ জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ২২:৪৫
অ+
অ-
রাতে আরও পাঁচ জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আর পাঁচ জিম্মির মরদেহ ফেরত দেবে। আজ বুধবার (১৫ অক্টোবর) রাতে মরদেহগুলো হস্তান্তর করা হবে। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, হামাস রাতে মরদেহ ফেরত দিতে পারে বলে তারা তথ্য পেয়েছেন। তবে কতগুলো মরদেহ এটি নিশ্চিত করতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

কাতারি সংবাদমাধ্যম আল-আরাবি জানিয়েছে, হামাস আজ পাঁচজনকে ইসরায়েলে ফেরত পাঠাবে। 

গত সোমবার ২০ জীবিত ও চার মৃত জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। এরপর গতকাল রাতে আরও চার জিম্মির মরদেহ হস্তান্তর গাজার স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী। যারমধ্যে একজনের মরদেহ জিম্মির নয় বলে দাবি করেছে ইসরায়েল।

তবে হামাস জানিয়েছে, এটি এক ইসরায়েলি সেনার দেহ। যাকে ২০২৪ সালের মার্চে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছিলেন তারা।

বিজ্ঞাপন

অপর তিনজনের পরিচয় শনাক্ত করেছে ইসরায়েল। তারা হলেন— ফাস্ট সার্জেন্ট তামির নিমরোদি, ওরিয়াল বারুচ এবং ইতান লেভির। এরমধ্যে ওরিয়াল বারুচ এবং ইতান লেভির ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হয়েছিলেন। তাদের মরদেহ গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। অপরদিকে তামির নিমরোদি নামে এই সেনাকে জীবিত অবস্থায় বন্দি করা হয়েছিল। কিন্তু নিজ সেনাবাহিনীর হামলায় প্রাণ যায় তার। এরপর তার মরদেহ সংরক্ষণ করে লুকিয়ে রেখেছিলেন হামাস যোদ্ধারা।

আরও পড়ুন

ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ
রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করল আফগান সেনারা

আরও তিনজনের (হামাসের দাবি চার) মরদেহ হস্তান্তরের মাধ্যমে মোট ৭-৮ মৃত জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস। তাদের কাছে এখনো ২০-২১ জনের মরদেহ রয়ে গেছে।

বিজ্ঞাপন

তবে এই ২০-২১ জনের সবার মরদেহ পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ৭ থেকে ৯ জিম্মির মরদেহের অস্তিত্ব আর কখনো নাও পাওয়া যেতে পারে। কারণ হামাসের যেসব যোদ্ধা বা কমান্ডার তাদের সমাহিত করেছিলেন তাদের অনেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত