• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গাজার জন্য ৯০০ টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের বিশাল জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৬
অ+
অ-
গাজার জন্য ৯০০ টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের বিশাল জাহাজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য ৯০০ টন খাবার নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিসরের উদ্দেশে রওনা দিয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) জাহাজটি দেশটির দক্ষিণ মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে মিসরের আল আরিস বন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

তুরস্কের বিপর্যয় এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে। তাদের সহায়তা করছে মিসরীয় রেড ক্রিসেন্ট এবং ১৭টি এনজিও।

এই ৯০০ টন খাবার মিসর হয়ে গাজা-ইসরায়েলের কারিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। এবারের জাহাজে করে নেওয়া হয়েছে রেডি টু ইট খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা।

বন্দরে জাহাজটিকে বিদায় জানাতে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া। তিনি বলেছেন, “আজ (মঙ্গলবার) আরেকটি জাহাজ গাজার দিকে যাচ্ছে। ভূমধ্যসাগরীয় এ জাহাজটিতে ৯০০ টন সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঢুকছে ৬০০ ত্রাণবাহী ট্রাক
আট মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু নোবেল পেয়েছি? পাইনি: ট্রাম্প

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। এরপর সেখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তারা। এতে করে মানুষ খাদ্য সংকটে পড়েন।

তা সত্ত্বেও গাজার মানুষের জন্য খাবার পাঠানো অব্যাহত রেখেছিল তুরস্ক। দেশটি এখন পর্যন্ত ১৭টি জাহাজ এবং ১৪টি বিমানে করে গাজার জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতিটি অত্যন্ত ভঙ্গুর হলেও এখনো এটি কার্যকর আছে।

সূত্র: আনাদোলু

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তুরস্কহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধফিলিস্তিনগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক

বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক

পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিলেন এরদোয়ান

পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিলেন এরদোয়ান