• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১৬:২৭
অ+
অ-
ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) ত্রিপুরা রাজ্যের খোয়াই বিভাগের একটি সীমান্তবর্তী গ্রামে গরুচোর সন্দেহে তাদের পিটিয়ে মারে ভারতীয়রা। এ ঘটনায় ভারতের আরও দুই নাগরিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, বিদায়বিলের দুই গ্রামবাসী একটি রাবার বাগানে কাজ করতে যান। তখন তারা তিন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখার দাবি করেন। এখানে থাকার কারণ জিজ্ঞেস করলে ওই তিন বাংলাদেশি আক্রমণাত্মক হয়ে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এরপর তারা আহত অবস্থায় গ্রামে ফিরে গিয়ে অন্যদের ঘটনা জানালে অনেকে এসে এ তিনজনের ওপর হামলা চালায় এবং তাদের পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুন

রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প
ভিডিও: ‘জব্দ পাকিস্তানি ট্যাংক’ নিয়ে আফগানিস্তানে শোভাযাত্রা

আহত ওই দুই ভারতীয়কে বেহলাবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

তিনজনকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর তাদের মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ও ভারতের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। কিছু বাদে এ সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে।

ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রায়ই বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটে থাকে। বেশিরভাগ মৃত্যু হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে।

বিজ্ঞাপন

সূত্র: ইকোনোমিক টাইমস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত