• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান, বাড়াচ্ছে সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১৭:৪৩
অ+
অ-
আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান, বাড়াচ্ছে সহযোগিতা

ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার নিন্দা জানায় ক্রেমলিন। কিছু দিন আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান পরিস্থিতি কীভাবে দেখছে এবং মস্কো কি তেহরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে। ইরান আমাদের অংশীদার এবং আমাদের সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে গড়ে উঠছে।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় তেহরানের ওপর ‌অতিরিক্ত চাপ প্রয়োগ করছে; যা পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বিশেষ দূতের। এর এক সপ্তাহেরও কম সময় আগে লারিজানি ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি বার্তা তার হাতে তুলে দেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। যদিও ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ে কোনও শর্ত নেই। মস্কো বলছে, তারা আইনগতভাবে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে। অন্যদিকে ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন দিয়ে আসছে।

গত মাসে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম ইরানের সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে; যার আওতায় দেশটিতে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। ইরান বিদ্যুৎ সংকটে ভুগছে এবং বর্তমানে দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে অবস্থিত, যা রাশিয়া নির্মাণ করেছিল।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাশিয়াইরানের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?