• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
মস্তিষ্কে আঘাত পেয়ে আইসিইউতে

জলপাই তুলতে যাওয়া ফিলিস্তিনি বৃদ্ধার ওপর নৃশংস হামলা ইসরায়েলি সেটেলারের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ২১:২৯
অ+
অ-
জলপাই তুলতে যাওয়া ফিলিস্তিনি বৃদ্ধার ওপর নৃশংস হামলা ইসরায়েলি সেটেলারের

নিজের জমির জলপাই গাছের জলপাই তুলতে গিয়ে ইসরায়েলি সেটেলারের নৃশংস হামলার শিকার হয়েছেন এক নারী। ফিলিস্তিনের পশ্চিমতীরের তুরমুস আয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। যা যুক্তরাষ্ট্রের সাংবাদিক জাসপার নাথানাইলের ক্যামেরায় ধরা পড়েছে।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, মুখ ঢাকা ইহুদি সেটেলার আফাফ আবু আলিয়া নামে ৫৫ বছর বয়সী ওই নারীর মাথায় এত আঘাত করেছে যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমনকি জ্ঞান হারানোর পরও তার শরীরে আঘাত করতে থাকে মাস্ক পরা এ ইসরায়েলি সন্ত্রাসী।

সাংবাদিক জাসপার নাথানাইল জানিয়েছেন, গত ১৯ অক্টোবর তুরমুস আয়া গ্রামের বাসিন্দারা মৌসুমের প্রথম জলপাই তুলতে যান। তখন সেখানকার কৃষকরা বিভিন্ন বাধার মুখে পড়েন। এরমধ্যে ওই নারীকে হত্যার উদ্দেশে সেটেলার হামলা চালায়।

তিনি বলেছেন, তাকে এবং ফিলিস্তিনি কৃষকদের হামলাস্থলে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। এরপর সেখানে অতর্কিত হামলা চালায় সেটেলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের
আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে ফিলিস্তিনি গোষ্ঠী

এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যম এক্সে প্রকাশ করেছেন তিনি। যেসব সেটেলার ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। তবে দুইদিন পেরিয়ে গেলেও ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেনি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, হামলাকারী সেটেলারদের তারা সরিয়ে দিয়েছে। তবে মার্কিন এ সাংবাদিক বলেছেন, ফিলিস্তিনিদের বাঁচাতে কোনো সেনা আসেনি বরং তারা হামলায় সহায়তা করেছে।

বিজ্ঞাপন

এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তা সত্ত্বেও মুখোশধারী ওই সন্ত্রাসীর বিরুদ্ধে এখনো কোনো ব্যববস্থা নেয়নি ইসরায়েল।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা