• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

জীবাণুমুক্ত করার নামে অশালীন স্পর্শ, ভারতীয় নার্সের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ২১:১২
অ+
অ-
জীবাণুমুক্ত করার নামে অশালীন স্পর্শ, ভারতীয় নার্সের কারাদণ্ড

সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে এক পুরুষ দর্শনার্থীকে ‘জীবাণুমুক্তকরণের’ আড়ালে যৌন নিপীড়নের দায়ে ভারতীয় প্রবাসী এক নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। একই সঙ্গে ওই নার্সকে দু’বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে বলে সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, র‌্যাফেলস হাসপাতালে এক পুরুষ দর্শনার্থীকে ‘জীবাণুমুক্তকরণের নামে তার গোপনাঙ্গে অশালীনভাবে স্পর্শ করেছেন বলে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ভারতীয় প্রবাসী নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন আদালত।  

৩৪ বছর বয়সী ভারতীয় নাগরিক এলিপে সিভা নাগু গত জুন মাসে হাসপাতালে ওই পুরুষ দর্শনার্থীর গোপনাঙ্গ অশালীনভাবে স্পর্শ করেন। পরে সেই সময়ই অভিযোগ ওঠার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। যৌন নিপীড়নের অভিযোগ স্বীকার করে ছেন নার্স এলিপে। শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন সিঙ্গাপুরের আদালত।

আরও পড়ুন
ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের

বিজ্ঞাপন

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ইউজিন ফুয়া বলেন, গত ১৮ জুন র‌্যাফেলস হাসপাতালে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী সেদিন নর্থ ব্রিজ রোডে অবস্থিত হাসপাতালে ভর্তি থাকা তার দাদাকে দেখতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রোগীর টয়লেটে ঢোকার পর এলিপে ভেতরে উঁকি দেন।  

পরে নার্স এলিপে ওই দর্শনার্থীকে বলেন, তিনি ভুক্তভোগীকে ‌‌‘‘জীবাণুমুক্ত’’ করতে চান। তিনি হাতে সাবান নিয়ে ভুক্তভোগীর গোপনাঙ্গ স্পর্শ এবং তাকে যৌন নিপীড়ন করেন। আকস্মিক এই ঘটনায় ভুক্তভোগী কোনও প্রতিক্রিয়া দেখাতে পারেননি। পরে তিনি কাঁপতে কাঁপতে হাসপাতালে দাদার শয্যার পাশে ফিরে যান।

এরপর গত ২১ জুন তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন। এর দুই দিন পর এলিপেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন
আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের 

আদালতের নথি অনুযায়ী, ঘটনার পর থেকে ভুক্তভোগী নিয়মিত ওই নির্যাতনের দৃশ্য মনে করে আতঙ্কে ভোগেন। ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার বয়স ও পরিচয় গোপন রাখা হয়েছে। আদালত রায়ে বলেছেন, একজন স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে এ ধরনের আচরণ গুরুতর বিশ্বাসভঙ্গের শামিল।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, গালফ নিউজ।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সিঙ্গাপুরভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার