• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ যাত্রীর প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ১৫:২৮
অ+
অ-
কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ যাত্রীর প্রাণহানির শঙ্কা

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা যাত্রীবাহী একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো নামের একটি বেসরকারি বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন
গাজায় শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর পথে পাকিস্তান

বিজ্ঞাপন

এক বিবৃতিতে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) বলেছে, ‘‘ছোট ওই বিমানে ১২ জন আরোহী ছিলেন।’’

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

এর আগে, গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও আরও দুজন আহত হন।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফ্রিকাবিমান দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

বিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

যুদ্ধের সর্বশেষ এবং ট্রাম্পের হুংকারবিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল

ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল